id
large_stringlengths
9
47
source
large_stringclasses
7 values
category
large_stringlengths
2
81
headline
large_stringlengths
2
393
article
large_stringlengths
411
6.14k
bd-pratidin-1188293
bd-pratidin
পূর্ব-পশ্চিম
ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের
চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। শনিবারবার্তা সংস্থা তাসেরপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার নিজের টেলিগ্রাম পো...
bd-pratidin-1172833
bd-pratidin
পেছনের পৃষ্ঠা
পাহাড় অশান্ত করার ষড়যন্ত্রে ইউপিডিএফ
পাহাড়ে আবারও অশান্তি সৃষ্টির ভয়ংকর পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। আধিপত্যবাদী ভারত ও তাদের এদেশীয় এজেন্টদের মদতে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিচ্ছিন্নতাবাদী এ সংগঠনটি। খাগড়াছড়ির গুইমারা ও লক্ষ্মীছড়ি এলাকার পার্...
bd-pratidin-1095393
bd-pratidin
পূর্ব-পশ্চিম
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিচ্ছেন মার্ক কার্নি
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) সকালে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। বুধবার (১২ মার্চ) দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় এ ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন ...
bd-pratidin-1202637
bd-pratidin
পেছনের পৃষ্ঠা
চড়ছে চাল, ডিম মুরগি স্থিতিশীল
শীতকালে চাহিদার শীর্ষে থাকা অন্যতম সবজি টম্যাটো। সারা বছর দাম বেশি থাকলেও শীতকালে এ সবজি অনেক কম দামে পাওয়া যায়। তবে এবার দেখা গেছে তার উল্টোচিত্র। দেশে ভরা মৌসুম হলেও এখনো টম্যাটো বেশি দামে বিক্রি হচ্ছে। শীতকালীন অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে কম থাকলেও টম্যাটোর দাম বেশি থাকায় বিপাকে পড়েছেন ভোক্তারা। রাজধানীর বা...
bd-pratidin-1121102
bd-pratidin
জাতীয়
দেশের মানুষের এখন মাথাপিছু আয় ২৮২০ ডলার
চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৭৩৮ ডলার। আজ মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়ের এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সাময়িক হিসাব দেওয়া হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি)। এই মাথাপিছু আয় দেশের ইতিহাসে রেকর্ড। ...
bd-pratidin-1177762
bd-pratidin
প্রথম পৃষ্ঠা
নির্বাচনের আগে গণভোট নয়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে, আমরা বলেছি গণভোট হবে নির্বাচনের দিনেই। সাধারণ মানুষ গণভোট বা সনদ এসব বিষয়ে বুঝে না। এগুলো শিক্ষিত কিছু মানুষ বাইর থেকে এসে আমাদের ওপর চাপাচ্ছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্য...
bd-pratidin-1092456
bd-pratidin
ক্যাম্পাস
রবিবার থেকে জবিতে অনলাইনে ক্লাস
পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আগামী রবিবার থেকে সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলমান সকল সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা হবে সশরীরে। আজ বুধবার দুপুরে বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক...
bd-pratidin-1073910
bd-pratidin
শোবিজ
সাইফ আলীকে কুপিয়ে দুর্বৃত্তের পালানোর ভিডিও প্রকাশ্যে
বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করল মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ। তবে অভিযুক্তকে শনাক্ত করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তাকে খুঁজছে ।...
bd-pratidin-1176870
bd-pratidin
ডেঙ্গু আপডেট
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮৮ জন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি র...
bd-pratidin-1201918
bd-pratidin
পূর্ব-পশ্চিম
৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে এক স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, সংস্থাগুলো ‘এখন আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না’ এমন যুক্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-...
bd-pratidin-1189528
bd-pratidin
ইসলামী জীবন
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
সুরার নামকরণ আল্লাহতায়ালা পবিত্র কোরআনে জীবজন্তুর নামে অনেক সুরার নামকরণ করেছেন। যেমন সুরা বাকারা (গরু), সুরা আনআম (চতুষ্পদ প্রাণী), সুরা নাহল (মৌমাছি), সুরা আনকাবুত (মাকড়সা), সুরা ফিল (হাতি), সুরা নামল (পিঁপড়া) ইত্যাদি। আল্লাহতায়ালা বলেন, তিনিই চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যার মধ্যে রয়েছে তোমাদের জন্য শীত থেকে বা...
bd-pratidin-1203925
bd-pratidin
প্রথম পৃষ্ঠা
দায়মুক্তির সুযোগ তৈরি করছে অন্তর্বর্তী সরকার
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করছে। সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে, যা কার্যত দায়ম...
bd-pratidin-1116271
bd-pratidin
দেশগ্রাম
আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গ্রিড উপকেন্দ্রের সম্প্রসারণ কাজের জন্য বুধবার (১৪ মে) চার ঘণ্টা পিরোজপুর ও ঝালকাঠীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক বাস্তবায়নাধীন গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ...
bd-pratidin-1113589
bd-pratidin
পূর্ব-পশ্চিম
যুক্তরাষ্ট্রের নিউয়ার্ক বিমানবন্দরে বিভ্রাট, বহু ফ্লাইট বাতিল-বিলম্ব
সোমবারও যুক্তরাষ্ট্রের নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। কারণ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের অনুপস্থিতি। মার্কিন সিনেট নেতা চাক শুমারকে বিমানবন্দরে এই বিশৃঙ্খল ঘটনার জন্য একটি তদন্তের আহ্বান জানিয়েছে। ফেডারেল এভিয়ে...
bd-pratidin-1183125
bd-pratidin
দেশগ্রাম
রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় গাঁজা, ইয়াবা, টাপেন্টাডলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (২২ নভেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৩ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ইস...
bd-pratidin-1148021
bd-pratidin
দেশগ্রাম
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী। রবিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহ...
bd-pratidin-1163371
bd-pratidin
প্রথম পৃষ্ঠা
মিয়ানমারের ভিতরেই রোহিঙ্গা সংকটের সমাধান
রোহিঙ্গাসংকটের সমাধান কেবল মিয়ানমারের ভিতরেই সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। তিনি সতর্ক করে বলেন, মিয়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। এ সংকটের উৎপত্তি মিয়ানমারে। সমাধানও সেখানেই। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়...
bd-pratidin-1214219
bd-pratidin
অর্থনীতি
বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত
বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট আয়োজিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে উৎকর্ষতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়। শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে (এসবিজি) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহ...
bd-pratidin-1166489
bd-pratidin
নগর জীবন
চট্টগ্রাম বন্দরের আশপাশে এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় আজ থেকে আগামী এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। দেশের প্রধান সমুদ্রবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব...
bd-pratidin-1103970
bd-pratidin
দেশগ্রাম
যশোরে গৃহবধূকে গলা কেটে হত্যা
যশোরের চৌগাছায় নিজ ঘর থেকে রিক্তা বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) উপজেলার ঢেঁকিপোতা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার হয়। নিহত রিক্তা বেগম ঢেকিপোতা গ্রামের রোকন আলীর দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকেই রোকন আলী, তার প্রথম স্ত্রী বিলকিস ও বিলকিসের ছেলে বরকত (২৩) পলা...
bd-pratidin-1216224
bd-pratidin
পূর্ব-পশ্চিম
দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাত বছরের কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার একটি আদালত বৃহস্পতিবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৬১ বছর বয়সী লিকে পুলিশ এবং দমকল সংস্থাগুলোকে মিডিয়া আউটলেটগুলিতে বিদ্যুৎ ও পানি বন্ধ করার ন...
bd-pratidin-1227980
bd-pratidin
পূর্ব-পশ্চিম
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্...
bd-pratidin-1119184
bd-pratidin
দেশগ্রাম
লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করালো বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২১ মে) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, পুশইনের শিকার ওই ১১ জনকে ব...
bd-pratidin-1181118
bd-pratidin
জাতীয়
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি অত্যন্ত...
bd-pratidin-1129532
bd-pratidin
দেশগ্রাম
কসবায় গাঁজাসহ মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার সকালে বিলাসবহুল গাড়ীতে পাচারের সময় ১১৬ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক হওয়া সুমন মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের জসিম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একট...
bd-pratidin-1226692
bd-pratidin
নগর জীবন
ফ্যামিলি কার্ডের লক্ষ্য নারীর ক্ষমতায়ন
নারীর ক্ষমতায়ন করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাড়ির প্রধান নারীরাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। তিনি এই কার্ড কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু উনার হাতে একটা কার্ড থাকবে, এটা হচ্ছে সোজা হি...
bd-pratidin-1154002
bd-pratidin
নগর জীবন
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিম-সৈকতকে
ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ মামলায় তাদের গ্রেফতার দে...
bd-pratidin-1221157
bd-pratidin
দেশগ্রাম
রাজশাহীতে ছুরি মেরে যুবককে হত্যা
রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তার বাবার নাম শাহিন ইসলাম। বাড়ি নগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়ায়। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, একই মহল্লার আমিরুল ইসলামের ছ...
bd-pratidin-1178497
bd-pratidin
ক্যাম্পাস
পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেছেন, ছাত্রদল চারটি ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে। তবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। নাসি...
bd-pratidin-1151200
bd-pratidin
মাঠে ময়দানে
নেইমার-ভিনিকে ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত এই স্কোয়াডে নেই নেইমারসহ বেশ কিছু অভিজ্ঞ মুখ। জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ এবং অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলার। চোটের কারণে নেইমার এবং এডারসন ছিটকে পড়েছেন। নিষেধাজ্ঞার কারণে দলে নেই ভিনিসিউস জুনিয়র...
bd-pratidin-1226368
bd-pratidin
মাঠে ময়দানে
শূন্য হাতে ফিরছেন মেয়েরা
এএফসি নারী এশিয়ান কাপে মিশন শেষ করেছে বাংলাদেশ। চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের মতো ফুটবল শক্তির সঙ্গে লড়াই করেছেন আফঈদা খন্দকাররা। এশিয়ান ফুটবলের সেরা আসরে লড়াই করার অভিজ্ঞতা নিয়ে ফিরছেন দেশে। গতকাল অস্ট্রেলিয়ার পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। এর আগ...
bd-pratidin-1224355
bd-pratidin
মাঠে ময়দানে
পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির দাপুটে জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় তুলে নিয়েছে চেলসি। পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ব্লুজরা। ম্যাচের শুরুতেই হোচট খায় চেলসি। খেলার মাত্র দুই মিনিটের মাথায় গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে...
bd-pratidin-1162999
bd-pratidin
হেলথ কর্নার
ফুসফুসে মাত্রাতিরিক্ত বাতাস
ফুসফুস হচ্ছে মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের শ্বাস-প্রশ্বাসের নিশ্চয়তা প্রদান করে এ ফুসফুস। মানুষের শরীরে এ গুরুত্বপূর্ণ অঙ্গটি আবার নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। ফুসফুসের বিভিন্ন ধরনের ব্যাধির মধ্যে একটি জটিল ব্যাধি হচ্ছে এমফাইসিমা। এমফাইসিমার ফলে ফুসফুসে মাত্রাতিরিক্ত বাতাস জমা হয়। এটি প্রধানত এ...
bd-pratidin-1166173
bd-pratidin
দেশগ্রাম
সম্পত্তি ভাগবাঁটোয়ারায় ২০ ঘণ্টা আটকা মায়ের লাশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের লাশ দাফনের আগে ২০ ঘণ্টা আটকে রাখা হয়। গতকাল উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে, গত বুধবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মারা যান ওই নারী। মৃত নারীর নাম আমেনা বেগম (৬৫)।  তিনি একই গ্রাম...
bd-pratidin-1186327
bd-pratidin
দেশগ্রাম
নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদনগর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট নিতে এসে ধরা পড়েছেন আজিজ খান নামের এক রোহিঙ্গা যুবক। সোমবার দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার পরিচয় গরমিল ধরা পড়লে অফিসের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, প্রথমে সবকিছু...
bd-pratidin-1084582
bd-pratidin
দেশগ্রাম
সেন্টমার্টিনের প্রতিবেশ রক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক এতে অংশ নিয়েছেন। চলমান এ অভিযান আজ ও আগামীকাল চলবে। এছাড়াও, গত দুই মাসে সাসটেইনেবিলিটি অ্যা...
bd-pratidin-1213026
bd-pratidin
ভোটের হাওয়া
শ্রীপুরে খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতী...
bd-pratidin-1158922
bd-pratidin
দেশগ্রাম
কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়ায় সরকাবি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্রপ্রতিনিধি,সুশিল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১০টায়  উপজেলা প্রশাসক দরবার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসা...
bd-pratidin-1169286
bd-pratidin
নগর জীবন
দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক প্রশাসন চাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক প্রশাসন চাই। ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে গতকাল ভাটারার নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে ভাটারা, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা...
bd-pratidin-1113073
bd-pratidin
জাতীয়
কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লি...
bd-pratidin-1207435
bd-pratidin
ভোটের হাওয়া
১২ আসনে প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংবাদ সম্মেলনে মান্না জানান, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে নাগরিক ঐক্যের প...
bd-pratidin-1190709
bd-pratidin
ভোটের হাওয়া
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা আশা করি, তফসিল ঘোষণার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পথ সুগম হব...
bd-pratidin-1159630
bd-pratidin
প্রথম পৃষ্ঠা
ব্যাংক অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছে ঘুষের টাকা
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরির গ্রেড পরিবর্তন এবং বেতন বৃদ্ধির মুলা ঝুলিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রত্যেক বিভাগে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছে ঘুষের টাকা। কর্মীদের সুবিধা দেওয়ার নাম করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশনে নেমেছে একটি চক্র। খোঁজ নিয়ে জানা যায়, গত ১ আগস্ট রাজ...
bd-pratidin-1192734
bd-pratidin
দেশগ্রাম
বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে বিজয় দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের রাজবাড়ী মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাজবাড়ি মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসে...
bd-pratidin-1077400
bd-pratidin
পূর্ব-পশ্চিম
ট্রাম্পের হুমকির পর ‘কানাডা বিক্রির জন্য নয়’ টুপি ভাইরাল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এক উদ্যোক্তার নকশা করা ‘কানাডা বিক্রির জন্য নয়’ (কানাডা ইজ নট ফর সেল) লেখা টুপি ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক ভিডিও বক্তৃতায় ডেনাল্ড ট্...
bd-pratidin-1172560
bd-pratidin
নগর জীবন
ডিবি পরিচয়ে প্রেমের সম্পর্ক, কফিতে ওষুধ মিশিয়ে নারীর মোবাইল-স্বর্ণালঙ্কার লুট
রাজশাহীর বাগমারায় দুই নারীকে কফিতে ওষুধ মিশিয়ে অচেতন করে মোবাইল-স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন তৌহিদুল ইসলাম (২৪) ও মশিউর রহমান (২৩)। গতকাল রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে শুধু দুই জোড়া নূপুর উদ্ধার করা গেছে। পুলিশ জ...
bd-pratidin-1177298
bd-pratidin
রাজনীতি
দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আন্দোলনরত আট দল। আজ শনিবার দুপুরে জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমরা আলোচনায় বসার জন্য বিএনপিসহ সবাইকে আহ্বান জানিয়েছি কিন্তু বিএনপি আমাদের আহ্বানে আল...
bd-pratidin-1088958
bd-pratidin
দেশগ্রাম
সাজেকে ভয়াবহ আগুন; পুড়েছে হোটেল-রিসোর্টসহ ৮৫টি স্থাপনা
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় হোটেল-মোটেল, রিসোর্ট ও স্থানীয়দের বসতিসহ ৮৫টি স্থাপনা। আজ সোমবার দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্র ভ্যালিতে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আ...
bd-pratidin-1205408
bd-pratidin
ক্যাম্পাস
রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্রে ফোনসহ এক ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক হয়েছে। তার ফোনে অসদুপায় অবলম্বনের প্রাথমিক তথ্য পেয়েছে প্রশাসন। শুক্রবার বেলা ১১টার পর প্রথম লিফটের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থী দিব্য জ্যোতি সাহা। তার বাড়ি ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়...
bd-pratidin-1147784
bd-pratidin
ক্যাম্পাস
চবিতে শিবিরের ফ্রেশার রিসিপশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য ‘ফ্রেশার রিসিপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেয়। শাখা শিবি...
bd-pratidin-1189178
bd-pratidin
জাতীয়
সচিবালয় অভিমুখী সড়কে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
রাজধানীর শিক্ষা ভবনের পাশের সংযোগ সড়ক থেকে সচিবালয় অভিমুখী সড়কে অবস্থান নিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এতে হাইকোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরা শিক্ষাভবনের সামনের সড়কে বসে পড়েছেন। পুলিশ সামনে ব্যারিকেড দি...
bd-pratidin-1219581
bd-pratidin
মন্ত্রীকথন
যত দিন মন্ত্রী থাকব, সরকারি গাড়ি বেতন-ভাতা নেব না: কৃষিমন্ত্রী
সরকারি বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। তিনি বলেছেন, মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নেই না। যত দিন মন্ত্রী থাকব, তত দিন সরকারি গাড়ি ব্যবহার করব না। ...
bd-pratidin-1202267
bd-pratidin
পেছনের পৃষ্ঠা
১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধভাবে ঋণসুবিধা দিয়ে ৫০৭ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, এমডি সালমান ওবায়দুল করিম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এমডি, ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা ৩টায় রাজধানী...
bd-pratidin-1075597
bd-pratidin
ইসলামী জীবন
হজ-ওমরাহ যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরের জরুরি নির্দেশনা
সৌদি সরকারের নতুন স্বাস্থ্যবিধির আলোকে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। আজ সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশে...
bd-pratidin-1197166
bd-pratidin
নগর জীবন
সিলেটে ছয় ক্যাটাগরিতে বিরল সম্মাননা পেলেন ১০৩ প্রবাসী
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার ১০৩ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করা হয়। সম্মাননা প্রদানের ছয় ক্যাটাগরির মধ্যে ছিল সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সা...
bd-pratidin-1092006
bd-pratidin
জাতীয়
খালাস চেয়ে আমান উল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল
১৩ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামল...
bd-pratidin-1177332
bd-pratidin
নগর জীবন
বরিশালে হাঁটু না কেটে লিগামেন্ট ইনজুরির চিকিৎসা
বরিশালে প্রথমবারের মতো হাঁটু না কেটে (আর্থোস্কোপিক পদ্ধতিতে) লিগামেন্ট ইনজুরির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে আধুনিক আর্থোস্কোপিক মেশিনের সাহায্যে এই অপারেশন করেন অর্থোপেডিকস ও আর্থোপ্লাস্টিক সার্জন ডা. রিয়াজ মৃধা। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার। ফুট...
bd-pratidin-1121552
bd-pratidin
অর্থনীতি
বাংলাদেশে আসছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা
গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। ‘গুগল পে’ নামে পরিচিত এই সেবা আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় শুরু হতে যাচ্ছে। গুগল পে-এর অন্যতম বিশেষত্ব হলো, স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা ‘ডিজিটাল ওয়ালেট’ সেবা দিতে পারবে। এজন্য আলাদা প্লাস্টিক কার্ড বহন করার দর...
bd-pratidin-1133996
bd-pratidin
পূর্ব-পশ্চিম
ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল: রিপোর্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। তবে তার অবস্থান নিশ্চিত হতে ব্যর্থ হয় তেল আবিব। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এ তথ্য নিজেই জানিয়েছেন। মার্কিন ওই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাসুদ পেজেশকিয়ান বলেন, “হ্যাঁ তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছি...
bd-pratidin-1217966
bd-pratidin
জাতীয়
মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল হক নুর নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও...
bd-pratidin-1129162
bd-pratidin
শোবিজ
ভারতে নিষিদ্ধ দিলজিত-হানিয়ার সিনেমা
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে ভারতে আপাতত মুক্তি পাচ্ছে না দিলজিত দোসাঞ্জের আসন্ন ছবি সর্দারজি ৩। পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করায় দিলজিতের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ভারতের বিভিন্ন সংগঠন, যার ফলে ছবির ঝলক পর্যন্ত ভারতে অবমুক্ত করা হয়নি। ছবিতে দিলজিতের বিপরীতে অভিনয় করেছেন হানিয়া...
bd-pratidin-1198293
bd-pratidin
পূর্ব-পশ্চিম
পাল্টা ব্যবস্থা, কানাডার নৌবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে (আরসিএন) ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে কানাডা। এর ‘প্রতিশোধ’ হিসেবেই কানাডার...
bd-pratidin-1221507
bd-pratidin
জাতীয়
প্রসিকিউটরদের দ্বন্দ্ব বিচারকে প্রভাবিত করবে না : চিফ প্রসিকিউটর
প্রসিকিউটরদের দ্বন্দ্ব বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে, তবে এটা বিচারে প্রভাব ফেলবে না। প্রসিকিউশন টিম একটা পরিবার, পরিব...
bd-pratidin-1162833
bd-pratidin
নগর জীবন
সূচক উত্থানে বেড়েছে লেনদেন
সপ্তাহের প্রথম দিনে দরপতন থেকে বের হয়ে দ্বিতীয় দিনে সূচকের উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে প্রধান মূল্যসূচক। বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমেছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনি...
bd-pratidin-1163721
bd-pratidin
ডাংগুলি
ডাম্বো অক্টোপাস : সমুদ্রের এক মজার প্রাণী
সমুদ্রের অনেক নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে এই মজার প্রাণীর বাস। গভীর, অনেক গভীর নীল সমুদ্রের তলদেশে থাকে ছোট্ট, গোলগাল প্রাণীটি-নাম ডাম্বো অক্টোপাস! জানো কেন তার এমন নাম? ঠিক যেন ডাম্বো হাতিটার মতো, এই অক্টোপাসের মাথার দুই পাশে দুটো বড় বড় কান আছে! অবশ্য এগুলো আসলে কান নয়, পাখনা। এই পাখনাগুলো ব্যবহার ক...
bd-pratidin-1183575
bd-pratidin
মাঠে ময়দানে
ইন্টারকে হারিয়ে লিগ টেবিলে দুইয়ে এসি মিলান
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন এবং গোলরক্ষক মাইক মিয়াঁর অসাধারণ নৈপুণ্যে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে সেরি আ’য় গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে এসি মিলান। সান সিরোয় রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১–০ গোলের জয় পায় রসোনেরিরা। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও বিরতির পর ছন্দ ফিরে পায় এসি মিলান। ৫৪তম মিনিটে আলেক...
bd-pratidin-1214649
bd-pratidin
দেশগ্রাম
৯ বছর সহকারী শিক্ষকের বেতন বন্ধ রেখেছেন প্রধান শিক্ষক
নওগাঁর পোরশায় আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৯ বছর ধরে সহকারী শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের নাম শরিফুল ইসলাম বুলবুল। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী শিক্ষক জহুরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ ৯ বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় ...
bd-pratidin-1132684
bd-pratidin
দেশগ্রাম
যুবকের লাশ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়ার একটি হাওর থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দি রাসেল মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে বস্তা উদ্ধার করে খুলে লাশ বের করে। পরে শনাক্তের পর ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুল...
bd-pratidin-1209978
bd-pratidin
মাঠে ময়দানে
বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি খুবই দুঃখজনক: ডি ভিলিয়ার্স
ভারতে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও আইসিসি তা মেনে নেয়নি। এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই ঘটনার প্রেক্ষিতে সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও ...
bd-pratidin-1181548
bd-pratidin
জাতীয়
মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যে রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় একই সময়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও ডিবি আটক...
bd-pratidin-1186777
bd-pratidin
পূর্ব-পশ্চিম
ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি
ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই দিনে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারও পৃথক নির্দেশনায় ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ করার ঘোষণা দেন। সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দণ্ডবিধির ১৪৪ ধারা জে...
bd-pratidin-1225817
bd-pratidin
সম্পাদকীয়
নতুন সরকার, পুরোনো প্রশ্ন
নতুন সরকার, পুরোনো প্রশ্ন : বাংলাদেশের চার বাস্তবতা বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় বাস্তবতা গত দুই বছরে এমন দ্রুত বদলেছে যে অনেক সময় মনে হয় আমরা যেন ইতিহাসের একটি ঘূর্ণাবর্তের ভিতর দাঁড়িয়ে আছি। একদিকে অভ্যুত্থান, অন্যদিকে অন্তর্বর্তী সরকার, তারপর নির্বাচন এবং নতুন সরকার-সব মিলিয়ে একটি দীর্ঘ উত্তেজনাপূর্ণ সময় পার...
bd-pratidin-1150942
bd-pratidin
জাতীয়
দল নিবন্ধন: ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ইসির নির্দেশ
বাছাইয়ে টিকে যাওয়া নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দলের সরেজমিন কার্যক্রম তদন্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩১ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় উল...
bd-pratidin-1213476
bd-pratidin
জাতীয়
এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
এমপিওভুক্তির জন্য যোগ্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে আরও ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রম শুরু করতে ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ থেকে অনুমোদন পাওয়া গেলে আগামী সপ্তাহ থেকেই নতুন প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে,...
bd-pratidin-1208390
bd-pratidin
বিজ্ঞান
আফ্রিকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তৈরি হতে পারে নতুন মহাসাগর
আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং ভবিষ্যতে সেখানে একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে। বিজ্ঞানীরা এমন সতর্কতা দিয়েছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই পরিবর্তন খুব ধীরে ঘটছে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে লক্ষ লক্ষ বছর সময় লাগবে। তবে ধীরগতির হলেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক প্রক্রিয়া, যা ভবিষ্যতে আফ্রিকার ভূ...
bd-pratidin-1107030
bd-pratidin
দেশগ্রাম
চুরির অপবাদে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেয়ায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিক্সা চালক মো. সবুজের (৩০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে ভর্তির ৫ দিন শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি। নিহতের স্ত্রী খুশি আক্তার বিষয়টি নিশ্চিত করেন। দুই সন্তানের জনক নিহত মো. সবুজ চান...
bd-pratidin-1151650
bd-pratidin
জাতীয়
আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইব্যুনালে অশ্রুসিক্ত বাবা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ বুধবার এই মামলায় সূচনা বক্তব্য উপস্থ...
bd-pratidin-1226738
bd-pratidin
শোবিজ
বিয়ের পর বদলে যাওয়া জীবন নিয়ে মুখ খুললেন জেফার
বিয়ের পর জীবনের নতুন অধ্যায় নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন সংগীতশিল্পী, অভিনেত্রী জেফার রহমান। ভালোবেসে উপস্থাপক রাফসান সাবাবকে বিয়ের ৫৪ দিন পার হলেও এতদিন ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু বলেননি তিনি। এবার জানালেন, জীবনের এই নতুন সময়টাকে তিনি বেশ উপভোগ করছেন। জেফার রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের নতুন অধ্...
bd-pratidin-1185858
bd-pratidin
পাঁচফোড়ন
পাতাল থেকে বেরিয়ে আসলো ৭০ হাজার সাপ
মানিটোবা, কানাডার বরফঢাকা প্রেইরির এক শান্ত, নির্জন অঞ্চল। কিন্তু বসন্ত এলেই সেই নীরবতা হঠাৎ ভাঙে। মনে হয় যেন পৃথিবীর নিচে থাকা কোনো ঢাকনা খুলে গেছে। পাতালের ফাটল, চুনাপাথরের সুড়ঙ্গ আর গুহা থেকে একসঙ্গে ছুটে আসে হাজারে হাজার সাপ—সংখ্যা ৭০ হাজারেরও বেশি। মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু প্রকৃতিপ্রেমীদের কাছে নার...
bd-pratidin-1129498
bd-pratidin
নগর জীবন
শুক্র ও শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি
করদাতাদের সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনসহ সব পর্যায়ের অফিস ২৭ জুন (শুক্রবার) ও ২৮ জুন (শনিবার) খোলা থাকবে এবং ওই দুই দিনও যথারীতি সকল নাগরিককে সেবা প্রদান করা হবে। সোমবার (২৩ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে করদাতা ও দোকান মালিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়...
bd-pratidin-1224705
bd-pratidin
নগর জীবন
টঙ্গীতে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই
গাজীপুরের টঙ্গী বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্...
bd-pratidin-1156195
bd-pratidin
পূর্ব-পশ্চিম
ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুকের অপসারণ আটকে দিলেন মার্কিন আদালত
ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সাময়িকভাবে আটকে দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রে আগে কোনও প্রেসিডেন্ট কখনও ফেড গভর্নরকে সরাননি। তাই এ নিয়ে শুরু হওয়া নজিরবিহীন আইনি লড়াইকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতার জন্য এক বড়...
bd-pratidin-1187865
bd-pratidin
রাজনীতি
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আজ সারা দেশে দোয়া ও প্রার্থনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্...
bd-pratidin-1082905
bd-pratidin
পূর্ব-পশ্চিম
ট্রাম্পের গাজা প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করে দিলেন জার্মান চ্যান্সেলর
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গে এক প্রচারণায় ট্রাম্পের প্রস্তাবকে ‘পুরোপুরি খারিজ' করে দেন ওলাফ শলৎস। জার্মান...
bd-pratidin-1198769
bd-pratidin
পূর্ব-পশ্চিম
শিগগিরই স্বাক্ষর হবে শান্তি পরিকল্পনা : জেলেনস্কি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০টি পয়েন্ট সংবলিত নতুন যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি শিগগিরই স্বাক্ষর হবে। চলতি মাসেই কিয়েভ ও মস্কো স্বাক্ষর করবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি। ঘোষণায় গত রবিবার ...
bd-pratidin-1139861
bd-pratidin
দেশগ্রাম
ভাঙ্গায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৫০টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগণ সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদে...
bd-pratidin-1207065
bd-pratidin
কৃষি ও প্রকৃতি
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের প্রজনন ঋতুতে আমূল পরিবর্তন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের প্রজনন ঋতুতে আমূল পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে কিছু পেঙ্গুইনের প্রজনন সময় তিন সপ্তাহেরও বেশি এগিয়ে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এক দশক ধরে পরিচালিত ‘পেঙ্গুইন ওয়াচ’ নামক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই পরিবর্তন পেঙ্গু...
bd-pratidin-1190359
bd-pratidin
নগর জীবন
প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯৬ হাজার ছাড়াল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯৬ হাজার অতিক্রম করেছে। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত নিবন্ধন করেছেন ২ লাখ ৯৬ হাজার ৪৯৬ প্রবাসী, যা প্রতি মুহূর্তে বাড়ছে। ইসির ওয়েব সাইট থেকে বিষয়টি জানা গেছে। ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দে...
bd-pratidin-1077050
bd-pratidin
হেলথ কর্নার
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
হে ফিভার বা অ্যালার্জি হলে সেই রোগীর অধিক পরিমাণ হাঁচি হতে থাকে। নাক দিয়ে সব সময় পানির মতো পড়তে থাকে এবং নাক বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই রোগের উৎপত্তি সাধারণত ধুলাবালি থেকে। এছাড়া ফুলের রেণু, তুলার আঁশ বা রোগী সেসব খাবার খেলে অ্যালার্জি হয়ে থাকে। এই অ্যালার্জির কারণে হে ফিভার বা অনবরত হাঁচি হতে থ...
bd-pratidin-1172130
bd-pratidin
পূর্ব-পশ্চিম
শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ‘বড় পরিসরে যুদ্ধ’ শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। দুই দেশের মধ্যে কীভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি করা যায় তা নিয়ে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা রব...
bd-pratidin-1124750
bd-pratidin
দেশগ্রাম
খুলনায় ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
খুলনার রূপসায় রবিউল ইসলাম (২১) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ জুন ) উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সরেজমিনে দেখা যায়, ফুলে ফেঁপে মরদেহে পচন ধরেছে। কয়েক দিন আগে তাকে হত্যা করে ভ্যান নিয়ে যায় একদল দুষ্কৃতকারী- এমনটি মনে করছে পুলিশ। উদ্ধ...
bd-pratidin-1159260
bd-pratidin
দেশগ্রাম
মেহেরপুরে ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
মেহেরপুর জেনারেল হাসপাতালের ৮ তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টম্বর) বিকালে এ ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার এর সভাপতিত্বে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয...
bd-pratidin-1192364
bd-pratidin
ক্যাম্পাস
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবিতে ইউটিএলের মানববন্ধন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক...
bd-pratidin-1205058
bd-pratidin
ভোটের হাওয়া
ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়া দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনে সহযোগিতা না করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তারা দল ও...
bd-pratidin-1125842
bd-pratidin
অর্থনীতি
একই জমি দেখিয়ে দুই ব্যাংকের ১০৫ কোটি টাকা আত্মসাৎ
চট্টগ্রামে একই জমির দলিল বন্ধক রেখে দুটি ব্যাংক থেকে ১০৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরী সম্রাটের বিরুদ্ধে। সম্রাট চট্টগ্রামে মেসার্স সিদ্দিক ট্রেডার্স ও সাঈদ ফুডস লিমিটেডের মালিক। ২০১১ সালের ১৩ এপ্রিল তিনি ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে মেসার্স সিদ্দিক ট্রেডার্সের নামে ৪৯ কোটি টাক...
bd-pratidin-1071887
bd-pratidin
অর্থনীতি
২৭ হাজার টন চাল এলো ভারত থেকে
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল বোঝাই একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২...
bd-pratidin-1138773
bd-pratidin
দেশগ্রাম
চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঘুঘুডিমা এলাকায় বিষাক্ত সাপের কামড়ে রুস্তুম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ বাড়িতে সাপের কামড়ে মারা যান তিনি। নিহত রুস্তম আলী হলন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, সকালে নিহত রুস্তম আলী গৃহপালিত পশু...
bd-pratidin-1131944
bd-pratidin
পূর্ব-পশ্চিম
নতুন রাজনৈতিক দল গঠনের সময় এখনই: ইলন মাস্ক
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক সম্প্রতি মার্কিন রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন। তিনি মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত “ওয়ান বিগ বিউটিফুল বিল” নামে পরিচিত ৩-৫ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন এবং এটিকে “উন্মাদ ও লজ্জাজনক” বলে আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট...
bd-pratidin-1224210
bd-pratidin
মন্ত্রীকথন
আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমি কোনো নির্দিষ্ট দলের মন্ত্রী নই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। কাজেই যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, সবার জন্য আমি বা আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই...
bd-pratidin-1156480
bd-pratidin
দেশগ্রাম
নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের কাঠাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জুথি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক জানান, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকার গাজীপুরের বাসিন্দা তানভীর না...